মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Moulvibazar DC Office Job Circular 2026

📝 চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
📌 চলমান নিয়োগ
০১ টি
👥 মোট পদের সংখ্যা
১৮ জন
আবেদন শুরু
০৮ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা
📅 আবেদনের শেষ তারিখ
০৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫টা

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ হয়েছে। মৌলভীবাজার ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.moulvibazar.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৪টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ০৮ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে।

এই লেখায় আপনি মৌলভীবাজার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেমন আবেদন করার যোগ্যতা, অনলাইনে ফরম পূরণের নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশ, প্রবেশপত্র ডাউনলোডসহ গুরুত্বপূর্ণ তথ্য।

আপনি কি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। এখানে নিয়মিতভাবে মৌলভীবাজার ডিসি অফিসের চলমান সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হন, তাহলে নির্দিষ্ট সময়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে পারেন। এখানে নতুন চাকরির খবরগুলো একসাথে পাওয়া যায় এবং নিয়োগ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম:
জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার
নিয়োগ প্রকাশের তারিখ:০৬ জানুয়ারি ২০২৬
চলমান নিয়োগ:০১ টি
পদের সংখ্যা:১৮ জন
বয়সসীমা:০৭.০২.২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.moulvibazar.gov.bd
আবেদনের শুরু তারিখ:০৮ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ:০৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫টা
আবেদনের মাধ্যম:অনলাইনে
কর্তৃপক্ষের ওয়েবসাইট: http://dcmbr.teletalk.com.bd

আবেদনের শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক
নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন অথবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত
অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে
তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
২. আবেদনকারীর বয়সসীমা ০৭.০২.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো
এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩. এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহ পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা,
২০২০ (সংশোধিত ২০২৪) অনুসরণ করা হবে।
৪. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে
আবেদন করতে হবে।
৫. নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে বিধি মোতাবেক প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।
৬. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে
বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার আবেদন/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তার
বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৮. আবেদন আগামী ০৮.০১.২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০.০০ টা হতে ০৭.০২.২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৫.০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল
করা যাবে। অফিসে সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত দরখাস্ত বাতিল মর্মে গণ্য
হবে।
৯. উপর্যুক্ত তথ্যাদি মোতাবেক যাচাই-বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত
পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।
১০. মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি করে সত্যায়িত
ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা:
i. সকল শিক্ষাগত যোগ্যতার মূলসনদ/সাময়িক সনদপত্র/প্রত্যয়ন/অনাপত্তিপত্র।

ii. মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/পৌর প্রশাসক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত
নাগরিকত্ব সনদ।
iii. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি।
iv. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র।
v. আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির
গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/পৌর প্রশাসক/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
vi. অন্যান্য কোটা যেমন শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
প্রত্যয়ন/সনদপত্র।
vii. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
viii. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পৌরসভার মেয়র/পৌর প্রশাসক/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক
সনদপত্র।
ix. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
x. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)
xi. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র।
১১. অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বর্ণিত ওয়েবসাইটে https://dcmbr.teletalk.com.bd আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮.০১.২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৭.০২.২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৫.০০ টা। উক্ত সময়সীমার
মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে
এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x
প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60
KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র
Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে
সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে
পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application
Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা
ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন
পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা
সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হবেন। Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত
হয়ে PDF copy ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID নম্বর দেয়া
থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২
(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাট সহ অফেরতযোগ্য) ৬/-টাকা
সহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,
Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র
কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DCMBR User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCMBR ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, Tk- 56/- will be charged as application fee. Your PIN is 12345678. Το
pay fee Type DCMBR YesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: DCMBR YesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCMBR YES 12345678

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DCMBR
Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcmbr.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর
মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত
যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে
অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ,
সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত
পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk Pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User
ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে DCMBR HelpUserUser ID, Send to 16222
(ii) PIN Number জানা থাকলে: DCMBR HelpPINPIN No & Send to 16222.
Example: DCMBR Help PIN 12345678 & send to 16222.
(ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি
সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা
alljobs.query@teletalk.com.bd অথবা dcmoulvibazar@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া
টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেইজ http://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর Subject এ Organization Name:—— , Post Name:—,
Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
১২. নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য সময়ে সময়ে জেলা প্রশাসক, মৌলভীবাজার এর ওয়েবপোর্টালে
(www.moulvibazar.gov.bd) প্রচার করা হবে।
১৩. আবেদনকারীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর
(www.moulvibazar.gov.bd) ওয়েবসাইটে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয়
মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টালে http://alljobs.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করেও পাওয়া
যাবে।
১৫. প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল
তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির
আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৬. একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদন
বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে
না।
১৭. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ
সংশোধন/পরিবর্তন/ পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১৮. বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান ও জনপ্রশাসন
মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২৩.০৭.২০২৪ খ্রিষ্টাব্দের ১৪১ নং স্মারকমূলে জারীকৃত প্রজ্ঞাপন এর বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৯. উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হলো।

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে, এই পোস্টে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর পিডিএফ ফাইল সংযুক্ত করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নিচে থেকে Moulvibazar DC Office চাকরির সার্কুলারের ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করতে পারেন।

Moulvibazar DC Office Job Circular 2026

গুরুত্বপূর্ণ নোটিশ

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রকাশিত মূল বিজ্ঞপ্তির আলোকে তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। আবেদন করার পূর্বে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগসহকারে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তন, সংশোধন, আবেদন সময়সূচি, পরীক্ষার তারিখ ও চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ঘোষণাই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীদের নিজ দায়িত্বে তথ্য যাচাই করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান!

আমাদের এই লেখা নিয়ে আপনার কোনো প্রশ্ন, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। নির্ভুল এবং তথ্যবহুল গাইডলাইন দিয়ে আপনাকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিটি মন্তব্যের দ্রুত এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি।

শিক্ষা, চাকরি, ক্যারিয়ার, লাইফস্টাইল ও প্রযুক্তিসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় পেতে আমাদের ➜ ওয়েবসাইট ভিজিট করুন।

শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *