নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি ২০২৬ | Nursing Admission Circular 2026

ℹ️

গুরুত্বপূর্ণ তথ্যঃ

📅 আবেদন শুরু: ১২ জানুয়ারি ২০২৬
⌛ আবেদন শেষ: ৩১ জানুয়ারি ২০২৬
💳 ফি প্রদান শেষ: ১লা ফেব্রুয়ারি ২০২৬
📥 প্রবেশপত্র: ২২–২৪ ফেব্রুয়ারি ২০২৬
📝 ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার)
সকাল ১০.০০ টা – ১১.১৫ মিনিট

বাংলাদেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শর্তাবলি:

১. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. আবেদনকারীকে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি/সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিনবছরের অধিক হতে পারবেনা।

৩. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ১৫% আসন পুরুষ শিক্ষার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমোদিত আসনের সর্বোচ্চ ২০% আসন পুরুষ শিক্ষার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা শিক্ষার্থী আবেদনের যোগ্য হবে।

৪. (ক) ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হবেনা। শিক্ষার্থীকে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

(খ) ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: আবেদনকারীকে যে কোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম হবে না।

৫. নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তি নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।

৬. বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে ১ ঘন্টা ১৫ মিনিটের ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস:

(ক) বিএসসি ইন নার্সিং: বাংলা-১৫, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-১৫।

(খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-২০।

৭. এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং শিক্ষার্থীর MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক= ২৫ নম্বর (সর্বোচ্চ); এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক-২৫ নম্বর (সর্বোচ্চ); MCQ পরীক্ষা = ১০০ নম্বর, সর্বমোট = (২৫+২৫+১০০) = ১৫০ নম্বর।

৮. MCQ পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদুর্দ্ধ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবেন। জাতীয় মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।

৯. ভর্তি পরীক্ষার ফি: বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/-(সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।

১০. অনলাইন আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে ১২ জানুয়ারি ২০২৬ তারিখ, সোমবার দুপুর ১২.০০ টা থেকে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ, শনিবার রাত ১১.৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফি সংক্রান্ত তথ্য: আবেদন করার পর ফি জমাদানের জন্য অতিরিক্ত কিছু সময় পাওয়া যাবে। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ০১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড: আবেদনকারী শিক্ষার্থীরা তাদের অনলাইন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে রবিবার থেকে মঙ্গলবার বিকাল ০৫.০০ টার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ভর্তি পরীক্ষার সময়সূচী। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার। পরীক্ষার সময়কাল নির্ধারণ করা হয়েছে সকাল ১০.০০ টা থেকে বেলা ১১.১৫ টা পর্যন্ত।

১১. পশ্চাৎপদ জনগোষ্ঠীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জন্য মোট আসনের শতকরা ০১ ভাগ সংরক্ষিত থাকিবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

১২. ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে ‘২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা’-এর বিধানাবলি অনুসৃত হবে। নীতিমালায় উল্লেখ নাই এমন বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩. নির্বাচিত শিক্ষার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ, মিথ্যা অথবা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করা হবে।

⚠️ বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত সকল তথ্যাবলি অফিশিয়াল বিজ্ঞপ্তির আলোকে তৈরি করা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ যেকোনো সময় সময়সূচী বা নিয়মাবলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন। তাই সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন।

আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান!

আমাদের এই লেখা নিয়ে আপনার কোনো প্রশ্ন, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। নির্ভুল এবং তথ্যবহুল গাইডলাইন দিয়ে আপনাকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিটি মন্তব্যের দ্রুত এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি।

শিক্ষা, চাকরি, ক্যারিয়ার, লাইফস্টাইল ও প্রযুক্তিসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় পেতে আমাদের ➜ ওয়েবসাইট ভিজিট করুন।

শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *