
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| চলমান নিয়োগ | ০২ টি |
| মোট পদের সংখ্যা | ০৪+১৫৯৬ জন |
| আবেদন শুরু | ২৪ নভেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ ডিসেম্বর ২০২৫ |
চাকরির বিস্তারিত বিবরণ:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (BPDB Job Circular 2025) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বিপিডিবি কর্তৃপক্ষ ১৯ নভেম্বর ২০২৫ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bpdb.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ নিয়োগে মোট ০৪+০১টি পদে ০৪+১৫৯৬ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে।
এই পোস্টে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) নিয়োগ ২০২৫ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এখানে আবেদনযোগ্যতা, অনলাইন আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষার ধরন, পরীক্ষার সম্ভাব্য সময়সূচি, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোডের নিয়মসহ প্রয়োজনীয় সব বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই BPDB Job Circular 2025 সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে নিচের অংশটি মনোযোগ দিয়ে পড়ুন।
Bangladesh Power Development Board (BPDB) Job Circular 2025
আপনি কি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা নিয়মিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। আপনি যদি বিপিডিবি নিয়োগে আবেদন করার যোগ্য ও আগ্রহী হয়ে থাকেন, তাহলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করুন। আমাদের সাইটে নতুন চাকরির খবর, নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আপডেট সবার আগে একসাথে পাওয়া যায়। সর্বশেষ তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন: Guide Bangla
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১৯ নভেম্বর ও ১০ ডিসেম্বর ২০২৫ |
| চলমান নিয়োগ: | ০২ টি |
| পদ ক্যাটাগরি: | ০৪+০১ টি |
| পদের সংখ্যা: | ০৪+১৫৯৬ জন |
| বয়সসীমা: | ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.bpdb.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ: | ১৫, ৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০০ টা |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| কর্তৃপক্ষের ওয়েবসাইট: | http://bpdb.teletalk.com.bd |
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
পদের নাম: সহকারী
মোট পদসংখ্যা: ১৫৯৬টি (এক হাজার পাঁচ শত ছিয়ানব্বই)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সরকার অনুমোদিত কোনো কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে গ্রহণযোগ্য হবে না। এখানে জিপিএ ৩.০০ বা তার বেশি হলে প্রথম বিভাগ এবং জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে।
মাসিক বেতন: জাতীয় বেতনস্কেল অনুযায়ী ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://bpdb.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় : ২৪ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
📢 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ইমেজ এবং সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ।



চাকরিপ্রার্থীদের সুবিধার্থে, এই পোস্টে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৫-এর পিডিএফ ফাইল সংযুক্ত করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নিচে থেকে বিপিডিবি চাকরির সার্কুলারের ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করতে পারেন।

আমি রাফসান রাসেল, গাইড বাংলা ডট কম-এর প্রতিষ্ঠাতা ও লেখক। আমি একজন ডিজিটাল মার্কেটিং ও SEO বিশেষজ্ঞ এবং পেশাগত কাজের পাশাপাশি টুকটাক ব্লগিং করতে ভালোবাসি।
গাইড বাংলার প্রতিটি পোস্ট তৈরি করা হয় পাঠকের প্রয়োজন ও সুবিধাকে কেন্দ্রে রেখে। আমি বিশ্বাস করি, তথ্যের প্রাপ্যতা এবং সহজবোধ্য ব্যাখ্যা মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আরও উন্নত করতে পারে।
আমার উদ্দেশ্য হলো গাইড বাংলাকে এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা, যেখানে পাঠকরা কোনো জটিল বিষয়ের সহজ সমাধান এবং বাস্তবসম্মত পরামর্শ পেতে পারেন। আশা করি আমার প্রতিটি লেখা পাঠকের দৈনন্দিন জীবনে কার্যকরী ভূমিকা রাখবে।







