এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NGOAB Job Circular 2026

📌 বিজ্ঞপ্তি জারির তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬ ইং

🗞 প্রকাশের দিন: ১৬ জানুয়ারি ২০২৬ ইং, দৈনিক যুগান্তর

📝 আবেদন শুরু: ১৯ জানুয়ারি ২০২৬ ইং, সকাল ১০:০০ ঘটিকা

⏰ আবেদন শেষ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বিকেল ৫:০০ ঘটিকায়

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (NGO Affairs Bureau – NGOAB Job Circular 2026) কর্তৃপক্ষের পক্ষ থেকে দৈনিক যুগান্তর ই-পেপারে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিটি একদিন আগে, অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে এনজিও বিষয়ক ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সার্কুলার ইমেজের ডান পাশের উপরের অংশে উল্লেখ আছে।

এনজিও বিষয়ক ব্যুরো মোট ৪টি ক্যাটাগরির পদে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীদের মধ্য থেকে অস্থায়ী ভিত্তিতে মোট ৯ জনকে নিয়োগ দেবে।

নিয়োগকর্তার/সংস্থার নামএনজিও বিষয়ক ব্যুরো।
নিয়োগকর্তার/সংস্থার ধরনসরকারি।
চাকরির ধরন কি?সরকারি চাকরি
চাকরির সময়অস্থায়ী সরকারি চাকরি।
জব ক্যাটাগরি কয়টি?০৪টি।
মোট লোক সংখ্যা কত?০৯ জন।
শিক্ষাগত যোগ্যতাএসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
লিঙ্গ কি?নারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে?নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা১৯ জানুয়ারি ২০২৬ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।
বেতন গ্রেড৮,২৫০/- থেকে ২৩,৪৯০/- টাকা। (১৩, ১৫, ১৬ ও ২০তম বেতন গ্রেড)
আবেদন করার পদ্ধতি/ধরনঅনলাইনে https://ngoab.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে।
আবেদন ফি কত লাগবে?৫৬ ও ১১২/- টাকা পদ অনুযায়ী আলাদা দিতে হবে।
ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে
বিজ্ঞপ্তি জারির দিন কবে?১৫ জানুয়ারি ২০২৬ ইং।
প্রকাশের তারিখ১৬ জানুয়ারি ২০২৬ ইং।
প্রকাশের জায়গাদৈনিক যুগান্তর ই-পেপারে।
আবেদন শুরুর দিন১৯ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ দিন০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://ngoab.gov.bd/

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

০১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।

০২। সকল প্রার্থীর ক্ষেত্রেই ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি: তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৩। বর্ণিত ছকের ১ এবং ৩ নং উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

০৪। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ: ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র; খ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি; গ) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; ঘ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি; ঙ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র; চ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ; ছ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি; জ) প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি; ঝ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; ঞ) গাড়ীচালকের ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালকা/ভারী লাইসেন্স উপস্থাপন করতে হবে।

০৫। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করতে হবে।

০৬। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান এবং পরবর্তীতে এতদসংক্রান্ত বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করতে হবে।

০৭। কোন প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৮। যে কোন ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

০৯। অনলাইনে আবেদনের নিয়মাবলী: ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী https://ngoab.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি: সকাল ১০.০০ টা। ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: বিকাল ৫.০০ টা।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (৩০০ x ৩০০ Pixel) এবং স্বাক্ষর (৩০০ x ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: ১-৩ নং পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৪ নং পদের জন্য মোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

NGOAB Job Circular 2026

NGOAB Job Circular 2026
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ ২০২৬
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ ২০২৬

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়ে নিন। আপনার সুবিধার্থে আমরা সম্পূর্ণ সার্কুলারটি পিডিএফ ফরম্যাটে নিচে দিয়েছি।  আগ্রহী প্রার্থীরা নিচে থেকে NGOAB Job Circular 2026 চাকরির সার্কুলারের ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করতে পারেন।

📥 পিডিএফ ডাউনলোড করুন
অনুরোধ সফল হয়েছে ফাইলটি আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে জমা হচ্ছে।

গুরুত্বপূর্ণ নোটিশ

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB) কর্তৃক প্রকাশিত মূল বিজ্ঞপ্তির তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আবেদন করার পূর্বে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগসহকারে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তন, সংশোধন, আবেদনের সময়সীমা বৃদ্ধি, পরীক্ষার তারিখ কিংবা চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীদের নিজ দায়িত্বে সকল তথ্য যাচাই করে অনলাইনে সঠিক সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান!

আমাদের এই লেখা নিয়ে আপনার কোনো প্রশ্ন, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। নির্ভুল এবং তথ্যবহুল গাইডলাইন দিয়ে আপনাকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিটি মন্তব্যের দ্রুত এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি।

শিক্ষা, চাকরি, ক্যারিয়ার, লাইফস্টাইল ও প্রযুক্তিসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় পেতে আমাদের ➜ ওয়েবসাইট ভিজিট করুন।

শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *